শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল নাকচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করা আপিল নাকচ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে সু চির করা আপিল সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আপিলটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

সূত্র আরও জানায়, আপিলটি করার সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন আদালত। উভয় পক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।

একটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দেশটির রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন।

ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেওয়া হয়। দুর্নীতির এ অভিযোগকে ‘হাস্যকর’ বলে নাকচ করেন সু চি। অন্যদিকে এ বিচারকে প্রহসন বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

তবে মিয়ানমারের সেনা সরকারের দাবি, যথাযথ নিয়ম মেনেই স্বাধীন আদালতে সু চির বিচার করা হয়েছে।

সু চির বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির মোট ১১টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় রুদ্ধদ্বার বিচারের মাধ্যমে রায় হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সু চির বেসামরিক সরকার। সেনা অভ্যুত্থানের পর সু চিকে গৃহবন্দী করা হয়।

শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সব মিলিয়ে ১৯০ বছর সাজা হতে পারে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে জান্তার হাতে হাজারো মানুষ নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ