শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসলা*মের নির্দেশ মত নারী*দের মু*খ ঢেকে বাইরে বের হওয়ার নির্দেশ তালে*বানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনসমক্ষে আফগানিস্তানের নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।

আজ শনিবার (০৭ মে) আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা এ নির্দেশ দেন।

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, নারীদের চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক পোশাক।

ডিক্রিতে আরও বলা হয়েছে, যেসব মহিলারা বয়স্ক, তাদের অবশ্যই মাহরাম (প্রাপ্তবয়স্ক ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়) নন এমন পুরুষদের সঙ্গে দেখা করার সময় চোখ ব্যতীত তাদের মুখ ঢেকে রাখতে হবে।

নারীদের অধিকার সীমিত করতে বোরকা ডিক্রি তালেবানের সর্বশেষ পদক্ষেপ। এর আগে, গত মার্চ মাসে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুখ ঢাকা নেকাব পরে ক্লাসে আসতে নির্দেশ দেওয়া হয়।

গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্র তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ