শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫৯ হাজার টন ভোজ্যতেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৫৯ হাজার ৪৪ টন পাম ও সয়াবিন তেল নিয়ে পৌঁছেছে পাঁচটি জাহাজ। ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এসব তেল চট্টগ্রাম বন্দর এসে পৌঁছে।

শুক্রবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে পাঁচটি জাহাজ ৫৯ হাজার ৪৪ টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রামে বন্দরে এসেছে। এরমধ্যে ওরিয়েন্ট চ্যালেঞ্জের খালাস শেষ হয়েছে৷ আর বাকি চারটি জাহাজের তেল খালাস প্রক্রিয়া চলছে।

বন্দর সূত্রে জানা গেছে, ২১ হাজার টন তেল নিয়ে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, সাত হাজার টন নিয়ে এনএস স্টিলা, সাত হাজার ৭৯৯ টন নিয়ে এমটি প্রাইড ও ১১ হাজার ২৪৫ টন নিয়ে সানজিন জাহাজ, ১২ হাজার টন পাম তেল নিয়ে এমটি সুমাত্রা বন্দরে এসেছে। ওরিয়েন্ট চ্যালেঞ্জ ও এনএস স্টেলা নামে দুটি জাহাজে আর্জেন্টিনা থেকে অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে।

এমিটি প্রাইড, এমটি সানজিন ও এমটি সুমাত্রা নামে তিনটি জাহাজ ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত পাম তেল নিয়ে এসেছে বলে জানা গেছে।

এস আলম গ্রুপ, সিটি গ্রুপ ও টিকে গ্রুপসহ কয়েকটি গ্রুপ এসব পাম ও সয়াবিন তেল আমদানি করেছে।

টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোহাম্মদী ট্রেডিংয়ের অপারেশন ম্যানেজার (শিপিং) আরিফ জানান, ১২ হাজার টন পাম তেল নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। টিকে গ্রুপের জন্যই এ তেল আনা হয়েছে। জাহাজটি শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এখন জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ