শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, সর্বোচ্চ সর্তকতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

আগামী মঙ্গলবার (১০ মে) নাগাদ এটি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরইমধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে।

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের পোর্ট ব্লেয়ার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপটি রোববার নাগাদ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে এটি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলেও জানানো হয়।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশার উপকূলীয় অঞ্চলে ৩৭টি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অশনি আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ, আসাম, সিকিমসহ উত্তর-পূর্ব রাজ্যগুলোতে। এরইমধ্যে রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব রাজ্যে অশনির প্রভাবে ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতরের মতে, জম্মু-কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, বিহার, কর্ণাটক এবং তেলেঙ্গানাতেও বৃষ্টি হতে পারে। তবে এসব রাজ্যে অশনির খুব একটা প্রভাব পড়বে না বলে উল্লেখ করেছে তারা।

চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। সাতক্ষীরা অঞ্চলে এর কারণে দমকা বাতাসসহ ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ