মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

রামগড়ে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার রামগড়ের সোনাইপুল বাজারে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মেসার্স খাঁন ট্রেডার্সের মালিক ফজলুল করিম পাটোয়ারীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় একই অপরাধে ঐ বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৬ মে) বিকেলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আকস্মিক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, অবৈধ মজুদের গোপনসূত্রে খবর পেয়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়। অভিযানে সোনাইপুল বাজারের বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিম পাটোয়ারীর ৪টি গুদামের সন্ধান পাওয়া যায়। ৪টি গুদামে প্রায় ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়।

তিনি আরও জানান, ঔ ব্যবসায়ীর কোন ডিলিং লাইসেন্স নেই। ডিলিং লাইসেন্স ছাড়া ডিলারশীপ ব্যবসা অবৈধ। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্যই এভাবে বিপুল পরিমাণ তেল মজুদ করা হয়েছে। একই বাজারের মেসার্স আলমগীর সেটার নামে আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অনুরূপ অভিযান পারিচালনা করে অবৈধ মজুদ পাওয়া যায়।

তিনি বলেন, ডিলিং লাইসেন্স ব্যতীত ভোজ্য তেল এর ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং সয়াবিন তেলের অবৈধ মজুদের অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় বাজারের মেসার্স খাঁন ট্রেডার্সকে এক লক্ষ টাকা এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে স্থানীয় পৌর কাউন্সিলর মো: জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ