বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লুহানস্কে স্কুলে হামলা চালালো রাশিয়া, ৬০ জন নিহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, লুহানস্কের বেলোগোরোভকাতে একটি স্কুলে রুশ সেনাদের বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েক ডজন লোক সম্ভবত মারা গেছে।

তিনি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে আরও বলেন, ‘সম্ভবত এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা ৬০ জনের সবাই মারা গেছে’।

জরুরি সেবা বিভাগের লোকরা ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাদের মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সেরহি হাইদাই জানান, বিলোহোরিভকা গ্রামের ওই স্কুলে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। শনিবারের হামলার পরে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে প্রায় চার ঘন্টা লেগে যায়।

ইউক্রেনে রুশ হামলার আজ ৭৪তম দিন চলছে। গত ১৮ এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশ থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার পর থেকেই রাশিয়া দেশটির পূর্বাঞ্চল তথা লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে তার অভিযানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

পূর্ব ইউক্রেনের এই পুরোনো শিল্পকারখানা সমৃদ্ধ অঞ্চলটিকে বলা হয় ডনবাস, যা ‘ডোনেট বেসিন’ বা ডোনেট নদীর অববাহিকার সংক্ষিপ্ত রূপ। এখানে যুদ্ধের ফল কী হয়- তার ওপরই নির্ভর করছে ইউক্রেনে রাশিয়ার অভিযানের ভাগ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ