শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশা, হারামাইন শরিফাইনের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার জেদ্দার একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত কিছু না জানালেও জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয় বার্তায়।

ডেপুটি প্রিমিয়ার ও ক্রাউন প্রিন্স হিসেবে কয়েক বছর দায়িত্ব পালনের পর ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির বাদশার দায়িত্ব নেন তিনি। ৮৬ বছরের এই বাদশাহ এর আগে ২০২০ সালে দুইটি সার্জারির মধ্য দিয়ে গেছেন।

ধারণা করা হচ্ছে, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশা সালমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ