মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে শাওন মিয়া (১২) নামের এক মাদরাসার ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

রোববার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শাওন শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পশ্চিম বড়চর গ্রামের জমির আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের কুতুবের চক মাদরাসার ৬ষ্ঠ শ্রেণি ছাত্র শাওন তার ঘরে মোবাইল ফোন চার্জে দেয়। এ সময় অসাবধানতাবশত তার হাত সুইচে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌর কাউন্সিলর মো. রজব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ