শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

বুড়িচংয়ে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোররাত ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে (পথ) প্রকৌশলী মো. লিয়াকত আলী মজুমদার।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোররাত ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দু'টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

তিনি জানান, দুর্ঘটনার ফলে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ