মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মোংলায় মাঝারি বৃষ্টি, দুই নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ মে) সকাল থেকে হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। মোংলা বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি মোংলা থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছেন স্থানীয় প্রশাসন। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন। সেই সঙ্গে বনবিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, নৌ বাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। বন্দর চ্যানেলে দেশী-বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান ও চলাচলে সর্তকতা আরোপ করা হয়েছে। বন্দরের নিজস্ব নৌযান ও বিদেশি জাহাজের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ