মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

রাজশাহীতে গোডাউন থেকে ২০ হাজার লিটার তেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর বাগমারার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে ২০ হাজার ৪০০ লিটার সয়াবিন ও সরিষার তেল জব্দ করেছে পুলিশ।

এ সময় ওই তেলের মালিক ব্যবসায়ী শহীদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে।

সোমবার (৯ মে) রাতে পুলিশ এ অভিযান চালায়। জব্দ করা তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, আটক শহীদুল ইসলাম স্বপনের বাবার নাম ইসমাইল হোসেন সাজি। তিনি গোডাউনের পাশে নিজের বাড়িতে বসবাস করেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়। এর মধ্যে ৯৫ ড্রামে রয়েছে সয়াবিন তেল। প্রতি ড্রামে ২০৪ লিটার করে সয়াবিন তেল রয়েছে ১৯ হাজার ৩৮০ লিটার, আর পাঁচ ড্রামে এক হাজার ২০ লিটার সরিষার তেল।

ভোজ্যতেল মজুত করায় স্বপনকে বাড়ি থেকে আটক করা হয় এবং গোডাউনটি সিল করে দেওয়া হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ