শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বাড়িতে আগুন, এমপিসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল শ্রীলঙ্কায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী রাজাপাকসে।

তারপরেও কারফিউ সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দেশটিতে ক্ষমতাসীনদের নেতাকর্মীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

এরই মধ্যে রাজাপাকসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের কয়েকজন এমপি এবং একজন বিচারপতির বাড়ি। বিক্ষোভে সহিংসতায় প্রাণও হারিয়েছেন একজন এমপি।

তবে বলা হচ্ছে, তিনি বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার সময় নিজেই নিজের উপর গুলি চালান।

বিবিসি ও আল-জাজিরা জানিয়েছে, কলম্বোয় সহিংসতায় ওই সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দুইশ’ জন।

উল্লেখ্য, শ্রীলংকায় এখন যে অর্থনৈতিক সংকট চলছে তা ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা পাবার পরবর্তীকালের সবচেয়ে গুরুতর সংকট। ছিয়াত্তর বছর বয়স্ক মহিন্দা রাজাপাকসে গতকাল প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ পরিষ্কার করতে তার এ পদত্যাগ সহায়ক হবে বলে তিনি আশা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যেহেতু তার ভাই প্রেসিডেন্ট পদে আছেন- তাই এ পদত্যাগ সরকারবিরোধী বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ