শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বর্তমান সেনাপ্রধানের অধীনেই পাকিস্তানে নতুন নির্বাচন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের আগেই আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাতকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, নভেম্বরের আগেই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে। তারপর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাপ্রধান ঘোষণা করেছেন, তিনি তার মেয়াদ বাড়াতে চান না।

তিনি বলেন, আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ, এটি নিয়ে গোপনে আলোচনা হয়।
বাজওয়ার মেয়ার শেষ হবে আগামী নভেম্বরে। ২০১৯ সালে তার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

তিনি বলেন, সিনিয়রিটির তালিকায় লে. জেনারেল ফয়েজ হামিদের নাম থাকলে সরকার তাকেই ওই পদের জন্য বিবেচনা করবে। সিনিয়রিটি তালিকায় থাকা সব নামই বিবেচনা করা হবে।

তিনি বলেন, নতুন সেনাপ্রধানের নিয়োগ হবে ১০০ ভাগ মেধার ভিত্তিতে। আর এটি রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে না। সূত্র: জিওটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ