শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টিসিবির ট্রাকে ১১০ টাকা লিটারে মিলবে সয়াবিন তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ১৬ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে। এতে আগের মতো প্রতি লিটার তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।

বুধবার (১১ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির পক্ষ থেকে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিম্নআয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার লক্ষ্যে টিসিবি সারাদেশে মহানগর, জেলা ও উপজেলাপর্যায়ে ২৫০-৩০০টি ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালাবে। আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা ও ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। ভোক্তাপ্রতি সয়াবিন তেল দুই লিটার, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ