মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

শাহবাজ শরীফের বিরুদ্ধে অর্থপাচার মামলা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শরীফের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে চলমান মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগকারী পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) মামলাটি না চালানোর সিদ্ধান্ত জানালে বিশেষ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়ান এই আদেশ দেন।

শাহবাজ শরীফ এবং তার দুই ছেলে হামজা ও সুলেমানের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী এফআইএ পাকিস্তানের দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ৩৪ ও ১০৯ ধারা, দুর্নীতি দমন আইনের ৫(২) ও ৫(৩) ধারা এবং মানি লন্ডারিং আইনের রাইট অব ওয়ে ৩/৪ অনুযায়ী আসামীদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও অর্থপাচারের বিভিন্ন অভিযোগ আনেন। মামলার এজাহারে শাহবাজ শরীফ ও তার ছেলেদের পাশাপাশি আরও ১৪ জনের নামোল্লেখ করা হয়।

এর আগে গতকাল বুধবার মামলার শুনানিতে এফআইএ-এর স্পেশাল প্রসিকিউটর সিকান্দার জুলকারনাইন মামলার বিচারে অনাগ্রহের কথা জানিয়ে আদালতে একটি ‘নো ইন্টারেস্ট’ দাখিল করেন।

এফআইএ-এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার শুনানিতে হাজির না হতে সংস্থার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে তিনি আদালতকে জানান। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এফআইএ কর্মকর্তারা শাহবাজ শরীফ, হামজা শরীফ ও অন্যদের বিরুদ্ধে বিচার কাজে কোনো আগ্রহ বোধ করছেন না।

এফআইএ প্রসিকিউশন টিমকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির হতে বলেন বিচারক। এরপর ইসলামাবাদে বিশেষ আদালত এফআইএ-এর পিটিশনকে কেস রেকর্ড হিসেবে নিয়ে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

উল্লেখ্য, এ মামলার তদন্ত দলের প্রধান ও এফআইএ-এর সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিজওয়ান তিনদিন আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। সোমবার সকালে হার্ট অ্যাটাকের পর লাহোরে সামরিক বাহিনীর হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ