শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। জাসিন্ডা তার অফিসিয়াল ইনস্টাগ্রামেও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি করোনায় আক্রান্ত বলে শঙ্কা করা হয়। সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে সেই শঙ্কাই সত্য হয়। কোভিড সংক্রমণ ধরা পড়ে টেস্ট রিপোর্টে।

জেসিন্ডা অবশ্য গত রোববার থেকেই আইসোলেশনে রয়েছেন। সেদিন তার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ে। এবার আক্রান্ত হলেন তিনিও। করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। সে হিসেবে কার্বন নির্গমন হ্রাস পরিকল্পনা এবং আগামী বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না জাসিন্দা।

তবে ‘যুক্তরাষ্ট্রে তাঁর বাণিজ্যবিষয়ক সফরসূচি পরিবর্তন হবে না’ বলে এক বিবৃতিতে জানানো হয়। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ