শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ভারতের ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব জল্পনা ব্যর্থ করে ভারতের ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহার নাম ঘোষণা করল দল। তবে দলের এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না, তাদের কেউ কেউ মুখ্যমন্ত্রীর বাসভবনেই বিক্ষোভ দেখালেন।

শনিবার (১৪ মে) আগরতলার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বৈঠক শেষে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়, ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডা. মানিক সাহা। বৈঠক শেষে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা মানিক সাহাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে এই নাম ঘোষণা করেন।

এরপর বিপ্লব কুমার দেব, ডা. মানিক সাহা সহ দলের অন্যান্য নেতারা আবার রাজভবনে যান নতুন মুখ্যমন্ত্রী মনোনয়নের সিদ্ধান্তের কথা জানানোর জন্য।

তখনই মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতরে তীব্র প্রতিবাদ জানান ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল। তিনি এই সিদ্ধান্ত মেনে নেননি বলে চিৎকার করে বলতে থাকেন। তখন অন্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন।

পরে এই বিষয়ে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত হয়তো কয়েকজন মেনে নিতে পারছেন না। তাই তারা এ ধরনের আচরণ করেছেন। তবে সকলেই দলে সৈনিক, তাই দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সবাইকে মেনে চলতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ