শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সর্বদলীয় সরকার গঠনে বিরোধী দলকে আমন্ত্রণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠন করতে বিরোধী দলের উদ্দেশে চিঠি লিখেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে।

প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদসাকে লেখা চিঠিতে সর্বদলীয় সরকার গঠনের এই আহ্বান জানান তিনি। শ্রীলঙ্কার গণমাধ্যম কলম্বো পেজ এই তথ্য জানিয়েছে।

চিঠিতে নতুন প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় রাজনীতি পাশে সরিয়ে রেখে সবার জনগণের মুখোমুখি হওয়া উচিত। বিলম্ব না করে টেকসই অর্থনীতি গড়া উচিত।

চিঠিতে রনিল আশা প্রকাশ করেন, পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের সমর্থন নিয়ে রাজনৈতিক পথ তৈরি করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।

রনিল বলেন, দেশকে বর্তমান অবস্থা থেকে মুক্ত করতে একটাই রাস্তা খোলা আছে, নতুন রাজনৈতিক পথে সবার সর্বাচ্চ শক্তি ও অঙ্গীকার দিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া।

চিঠিতে রনিল আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ উন্নত করতে সব দলকে হাত বাড়িয়ে সমন্বিত চেষ্টা চালাতে হবে।

প্রধানমন্ত্রী তার চিঠিতে এসব বিষয়ে বিরোধীদলীয় নেতার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশা ব্যক্ত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ