মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসকক্ষে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে গতকাল রাতে খুলনা থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।

গতকাল দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ১০ মে ফেসবুকে ওই তরুণীর ছবি অন্য কেউ শেয়ার করে। এর প্রতিকার নিয়ে কথা বলতে মঞ্জুরুল হাসানের কাছে গিয়েছিলেন ওই তরুণী। এরপর ওই সমস্যা নিয়ে মোবাইলে তাদের মধ্যে কথা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন বলেন, রোববার ওই সমস্যা নিয়ে মঞ্জুরুল হাসানের সঙ্গে দেখা করলে মঞ্জুরুল হাসান সমাধানের আশ্বাস দিয়ে তাকে মটরসাইকেলে করে ছোট মির্জাপুরের ওই অফিসে নিয়ে যান। এরপর তাকে সেখানে ধর্ষণ করেন। পরে মেয়েটি ৯৯৯ নম্বরে ফোন করে খবরটি জানানোর পর পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পিবিআই কর্মকর্তা মেয়েটিকে ছোট মির্জাপুরের এক অফিসে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ