শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমান অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। তাবলিগ জামাত পাকিস্তানের শীর্ষ মুরব্বি, রায়বেন্ড মারকায আমির মাওলানা নজরুর রহমান অসুস্থ। বিশ্ববাসীর কাছে দোয়া কামনা করেছেন তাবলিগের মুরব্বিরা।

আজ সোমবার রায়বেন্ড তাবলিগ জামাতের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত নানান রোগে ভুগছেন। বর্তমানে রায়বেন্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ব নন্দিত ওয়ায়েজ মাওলানা তারিক জামিলের উস্তাদ, পাকিস্তানের তাবলিগের মুরব্বি হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব রহ. এর বন্ধু, হজরত মাওলানা খাজা খান মোহাম্মদ পীরে হক্কানীর খলিফা মাওলানা নজরুর রহমান। বিশ্ব তাবলিগ জামাত পরিচালনার শূরা সদস্য ১৩ জনের মধ্যে একজন।

২০১৫ সালের নভেম্বরে বিশ্বের তাবলিগ জামাতের অস্থিরতা কাটাতে রায়বেন্ড ইজতেমায় নিজামুদ্দিনের মুরব্বিরা মারকাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। হজরতজি ইনামুল হাসান রহ. কর্তৃক গঠিত শূরাকে পূর্ণাঙ্গ করার প্রস্তাব পেশ করেন। দীর্ঘ পর্যালোচনার পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শূরা পূর্ণাঙ্গ করার ফয়সালা হয়। অবশেষে ১৩ জনের শূরা গঠন করা হয়।

১৩ জন সদস্য নিম্নরূপ- মাওলানা ইবরাহিম দেওল - ভারত, মাওলানা ইয়াকুব - ভারত, মাওলানা আহমাদ লাট - ভারত
মাওলানা মুহাম্মাদ সাদ - ভারত, মাওলানা জুহাইরুল হাসান - ভারত, হাজী আবদুল ওয়াহাব - পাকিস্তান, মাওলানা আবদুর রহমান - পাকিস্তান, মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ - পাকিস্তান, মাওলানা জিয়াউল হক - পাকিস্তান, মাওলানা নজরুর রহমান - পাকিস্তান, মাওলানা জোবায়ের - বাংলাদেশ, মাওলানা রবিউল হক - বাংলাদেশ এবং ওয়াসিফুল ইসলাম - বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ