শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

গাড়ি দুর্ঘটনায় লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের লাদাখের তুরতুখ সেক্টরে গাড়ি দুর্ঘটনায় দেশটির অন্তত ৭ সেনা নিহত হয়েছে। এছাড়া আরও অনেক সেনা গুরুতর আহত হয়েছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটির সেনা সূত্র জানিয়েছে, আহতদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের তুরতুখ সেক্টরে সেনাদের বহরকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে শিয়ক নদীতে পড়ে যায়। এতে অন্তত ৭ জন নিহত হয় এবং অনেকে আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি অন্তত ৫০-৬০ ফিট গভীরে পড়ে যায়।

ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের সামনের দিকে যাচ্ছিলো। এরপর গাড়িটি রাস্তা থেকে শিয়ক নদীতে পড়ে যায়। এর ফলে সব সেনা আহত হয়।

এরপর ২৬ সেনাকে উদ্ধার করে সেনা ফিল্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয় এবং লাদাখের লেহ শহর থেকে অস্ত্রোপচার টিমকে দ্রুত পারতাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭ জন আহত সেনা মারা যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ