শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

দেশে করোনা শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩০ মে এক সপ্তাহ পর করোনায় একজনের মৃত্যু হয়। তার আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার (০১ জুন) করোনাভাইরাস শনাক্ত হয় ৩৪ জনের দেহে।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৬৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ