শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রাশিয়া দুই লাখ শিশুকে ধরে নিয়ে গেছে : অভিযোগ জেলেনস্কির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই লাখ শিশুকে জোর করে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন, এদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মার সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।

গত রাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এ ধরনের অপরাধমূলক নীতির মাধ্যমে শুধু মানুষকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে না, যাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের মন থেকে ইউক্রেনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এই শিশুদের আর কখনও ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হবে না বলেও আশঙ্কা করছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, যারা এই অপকর্মের জন্য দায়ী, ইউক্রেন তাদের শাস্তি দেবে। শুধু তা-ই নয়, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখিয়ে দেবে, এ দেশ কখনোই জয় করে নেওয়া যাবে না। আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরা আগ্রাসী শক্তির সম্পত্তি হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ