সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

৩০ দেশে মাঙ্কিপক্স, শনাক্ত ৫৫০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকাসহ বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স রোগটি। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ।

বরাতে আরও জানানো হয়, বিশ্বের পশ্চিমা দেশগুলোয় বিশেষ করে ধনী দেশগুলোয় মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। ভাইরাসটি নিয়ে গবেষণাও জোরদার করছে দেশগুলোর গবেষকরা। সেইসাথে গবেষণার সুফল যেন গরীব দেশগুলোও পেতে পারে তার প্রতিও আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা।

১৯৭০ সালে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। দীর্ঘকাল পরে এই রোগ এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। আফ্রিকা ভ্রমণ না করেও অনেকের এই রোগ শনাক্ত হচ্ছে। তাই ভাইরাসটিকে কেন্দ্র করে গবেষকদের চিন্তার মাত্রাও বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক ইফেদাও এডেটিফা বলেন, ২০১৭ সাল থেকে মাঙ্কিপক্সের সংক্রমণ হচ্ছে নাইজেরিয়ায়। সেখানে এ পর্যন্ত ৬০০ জন আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ২৫০ জন রোগী নিশ্চিত করা হয়েছে।

-এএ