সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

নবীজি সা:-কে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্য, উত্তাল কানপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম ও নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল ভারতের উত্তরপ্রদেশের কানপুর। দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। দু’পক্ষের মধ্যে হাতাহাতি গড়িয়েছে পাথর ছোঁড়াছুঁড়িতে। ভাঙা হয়েছে বেশ কয়েকটি দোকান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসেনা নামাতে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। পুলিশ এখনো পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। মামলা করা হয়েছে হাজারের বেশি মানুষের বিরুদ্ধে।

ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা কয়েক দিন আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তারপর থেকেই কানপুরসহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার পরিবেশ বেশ থমথমে।

শুক্রবার নুপুরের মন্তব্যের প্রতিবাদে কানপুরের প্যারেড মার্কেটে ধর্মঘটের ডাক দেয় স্থানীয় সংখ্যালঘু মুসলিম সংগঠন। কিন্তু স্থানীয় দোকানদাররা দোকানপাঠ বন্ধ রাখতে রাজি হয়নি। তাতেই বিবাদের সূত্রপাত।

স্থানীয় সূত্রের দাবি, শুক্রবারের  নামাজ শেষে সেরেই প্রায় শ’খানেক লোক প্যারেড মার্কেট এলাকায়  বিক্ষোভ করতে আসে। স্থানীয়রা বাধায় বিবাদ শুরু হয়। ক্রমে সেই বাক-বিতণ্ডা গড়ায় হাতাহাতিতে।

অভিযোগ, দু’পক্ষের মধ্যে পাথর ছোঁড়াছুঁড়িও হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতি সামাল দিতে ১২ কোম্পানি PAC জওয়ান নামায় উত্তরপ্রদেশ সরকার। পুলিশ হাজারের বেশি অভিযুক্তের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা করা হয়েছে।

কানপুরের পুলিশ কমিশনার বিজয় সিং মীনা সাফ জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। চলবে বুলডোজারও।

সূত্র : সংবাদ প্রতিদিন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ