শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

পদত্যাগ করলেন ওড়িশার সব মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য। শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। ক্যাবিনেটের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন।

রোববার দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে শাসক দল বিজেপি সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

খবরে বলা হয়, নবীন পট্টনায়েক মন্ত্রিসভায় রদবদল করতে চায়। সেখানে মন্ত্রিসভা টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত। যার ফলে বিজেপি সুবিধা পেয়ে যেত।

২০১৯-এর বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নবীন। মন্ত্রিসভায় এবার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে তার ঘনিষ্ঠমহল জানিয়েছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিষয়টি এখন জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবারই ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। তারপরই এই গোটা মন্ত্রিসভার পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ