শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মাত্রাতিরিক্ত রাসায়নিক: ভারতীয় চা ফেরত পাঠালো একাধিক দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার মন্দা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছিল ভারতীয় চা রপ্তানির বাজার। তার সঙ্গে প্রণোদনা দেয়, শ্রীলঙ্কার সংকটের জেরে সারা বিশ্বের চায়ের বাজারে তৈরি হওয়া শূন্যস্থান।

সব মিলিয়ে চা রপ্তানিতে নতুন আশা দেখছিল ভারত। কিন্তু মানের অজুহাতে একাধিক দেশ অর্ডার বাতিল করে দিল।

হিন্দুস্তান টাইমস জানায়, মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক দেওয়া হয়েছে এই অভিযোগে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে একাধিক চায়ের অর্ডার বাতিল করা হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (আইটিইএ)-এর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, অস্বাভাবিকভাবেই উচ্চহারে রাসায়নিক রয়েছে এমন চা কিনতে চায় না বেশিরভাগ ক্রেতা।

ভারতের চা মূলত ইরান ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে যায়। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে দেশটি ১৯৫.৯০ মিলিয়ন কেজি চা রপ্তানি করেছিল।

বেশিরভাগ দেশই চা নেওয়ার আগে আন্তর্জাতিক রীতিতে খতিয়ে দেখে। আর সেটা ভারতীয় খাদ্য নিরাপত্তা এফএসএসএআই আইনের থেকেও কড়া। অনেকে এ আইনের শিথিলের পক্ষে থাকলেও একাধিক দেশে চা স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিতি, তাই মান নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ