শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

জামিনের সময়সীমা শেষ হলেই গ্রেফতার হবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিনের সময়সীমা শেষ হলেই গ্রেফতার হবেন পিটিআই চেয়ারপার্সন ইমরান খান। রোববার (৫ জুন) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজের।

সরকার হঠাও আন্দোলন ‘আজাদি মার্চ’ সফল করতে রাজধানীর আশপাশেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু তাকে হত্যা পরিকল্পনার গুজব ছড়িয়ে পড়ায় বাসভবন ‘বানি গালা’র চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমনকি, ইসলামাবাদেও বহাল রয়েছে ১৪৪ ধারা।

গেলো ২৫ মে, পদযাত্রা শুরু করেন ইমরান খান। সেসময় পার্লামেন্ট বিলোপ এবং নির্বাচনের নতুন তারিখ ঘোষণার জন্য দেন আল্টিমেটাম। কিন্তু, পিটিআই প্রধান ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-দাঙ্গা ছড়ানো-অস্ত্র হামলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে করা হয় একগুচ্ছ মামলা।

পেশোয়ার হাইকোর্ট জানিয়েছেন, ২৫ জুনের আগে ইমরান খানকে ইসলামাবাদ আদালতে দিতে হবে হাজিরা। নতুবা, গ্রেফতার এড়ানো অসম্ভব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ