বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহানবী সা. কে অবমাননা, বিজেপি মুখপাত্র বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নবী মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যের কারণে দলের মুখপাত্র নুপুর শর্মা এবং তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বিজেপির বিবৃতিতে বলা হয়, ভারতের হাজার বছরের ইতিহাসে প্রতিটি ধর্মই প্রস্ফুটিত এবং বিকাশ লাভ করেছে। ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে সম্মান করে। বিজেপি যে কোনও ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার তীব্র নিন্দা করে।

এমন মন্তব্য সহিংসতাকে উস্কে দিয়েছে। তাই তাদের দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

বিবৃতিতে আরও বলা হয়, যদি কেউ যে কোনো মতাদর্শের বিরুদ্ধে, কোনো সম্প্রদায় বা ধর্মকে অপমান বা অবমাননা করে তবে বিজেপি তাদের বা তাদের দর্শনকে সমর্থন করে না। ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে তার পছন্দের যে কোনও ধর্ম পালন করার এবং প্রতিটি ধর্মকে সম্মান করার অধিকার দেয়।

বিজেপি আরও বলেছে, স্বাধীনতার ৭৫ তম বছরে এসে ভারতকে আমরা এমন একটি মহান দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সবাই সমান এবং মর্যাদার সঙ্গে বাস করে। যেখানে সকলেই ভারতের একতা ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখানের সবাই সমৃদ্ধি ও উন্নয়নের সুফল ভোগ করবে।

বিবৃতির পর নূপুর শর্মাকে বরখাস্ত, তদন্ত মুলতুবি এবং নবীন কুমার জিন্দালকে বহিষ্কারের আদেশ জারি করে বিজেপি।

নূপুর শর্মা পার্টির জাতীয় মুখপাত্র এবং নবীন জিন্দাল পার্টির দিল্লি মিডিয়া ইউনিটের নেতৃত্ব ছিলেন।

গত সপ্তাহে টিভি বিতর্কের সময় নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের মুসলিম গোষ্ঠীগুলি থেকে ক্ষোভ ও প্রতিবাদের সূত্রপাত হয়। বিতর্কটি নবীন কুমার জিন্দাল টুইটারে পোস্ট করার পর অনেকে ক্ষুব্ধ হন। ফলে তিনি বাধ্য হয়ে পোস্টটি ডিলেট করে দেন।

বিতর্কিত মন্তব্যের পর শুক্রবার উত্তর প্রদেশের কানপুরে বাজার বন্ধ করার আহ্বান করা হয়। আহ্বানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২০ পুলিশ কর্ম সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, মন্তব্যের জন্য নূপুর শর্মার নামে একাধিক মামলা করা হয়েছে মহারাষ্ট্রে। পরে অবশ্য অপরাধ অস্বীকার করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ