সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

সীতাকুণ্ড ট্রাজেডিতে আহতদের চিকিৎসাসেবা আরো জোরদার করার দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্রগ্রামের সীতাকুণ্ড ট্রাজেডিতে নিহতের মাগফিরাত কামনা করে আহতদের চিকিৎসাসেবা আরো জোরদার করার দাবী জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

রোববার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এদাবী জানান।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃদ্বয় বলেছেন এই ভয়াবহ দুর্ঘটনায় গেটা জাতি শোকাহত, স্তম্ভিত ও উদ্বিগ্ন।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ভবিষ্যতে এ জাতিয় বিপর্যয় এড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন এবং সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার যে সকল ভাইয়েরা নিষ্ঠার সাথে হতাহতদের সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ