শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

কাউকে আঘাত করার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয়: মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে লাউডস্পিকারে আযান ইস্যুতে উগ্রহিন্দুত্ববাদীদের বিরোধিতার মধ্যে এবার ওই বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বললেন, কাউকে আঘাত করার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয়।

একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, লাউডস্পিকারের আওয়াজ মসজিদের ভিতরে, না গোটা এলাকা জুড়ে আসা উচিত সে সম্পর্কে আপনি কী মনে করেন? জবাবে মাদানি বলেন, এটা জনগণের পছন্দের উপর নির্ভর করবে। প্রতিবেশীরা এতে আপত্তি করলে মসজিদের ভেতর পর্যন্ত আওয়াজ থাকতে হবে। তিনি এ সময় বলেন, ধর্মকে কাউকে আঘাত করার জন্য ব্যবহার করা উচিত নয়।

মাওলানা মাহমুদ মাদানিকে জিজ্ঞাসা করা হয়, প্রধানমন্ত্রী মোদির শাসনামলে মুসলিমরা আগের চেয়ে খুশি না অসন্তুষ্ট আপনি কী মনে করেন? এতে মাদানি দেরি না করে বলেন, মুসলিমরা অখুশি। তাকে আরও জিজ্ঞাসা করা হয়, আপনি কী এ জন্য প্রধানমন্ত্রীকে দায়ী মনে করেন? জবাবে মাদানি বলেন, নিশ্চয়ই, এ জন্য তিনিই দায়ী।

জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানিকে আরও প্রশ্ন করা হয়, দেশ সংবিধান দিয়ে নাকি শরীয়াহ দিয়ে চালানো উচিত? জবাবে মাদানি বলেন, ‘দেশ চালাতে হবে সংবিধান দিয়ে এবং আমি শরীয়াহ মেনে চলব। কারও লাঠি আমাকে সংবিধান মানতে বাধ্য করেনি, বরং আমার শরীয়াহ বাধ্য করেছে এবং আমি তা মেনে চলব। আমি যদি শরিয়তে বিশ্বাস না করি, আমি সংবিধানেও বিশ্বাস করি না।’

আজ (রোববার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় প্রকাশ, মাওলানা মাদানিকে প্রশ্ন করা হয়, (মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান) আসাদউদ্দিন ওয়াইসি কী মুসলমানদের শত্রু নাকি শুভাকাঙ্খী? জবাবে মাহমুদ মাদানি বলেন, ‘আমি তাকে শুভাকাঙ্খী ভাবব, তাকে শত্রু বলব কী করে? হ্যাঁ, কিছু মতপার্থক্য আছে।’ মাদানি এ সময়ে বলেন, ‘যদি আপনি প্রশ্ন করেন যে নরেন্দ্র মোদি সাহেব মুসলমানদের শত্রু নাকি হিতাকাঙ্ক্ষী? তাহলে মোদিকে আমি মোটেও মুসলমানদের শত্রু ভাবব না বলেও মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। সূত্র: পার্স টুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ