শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

কারও অবহেলা প্রমাণ হলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের অবহেলার প্রমাণ পাওয়া যায়, সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।

এর আগে সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ঘটনায় যদি কারও অবহেলা কিংবা কেউ দায়ী হয়ে থাকে তাহলে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আন-অফিসিয়ালি ৪৯ জন অগ্নিকাণ্ডে নিহত হওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু আমরা এখানে আসার পর অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে। অফিসিয়ালি হোক আর আন-অফিসিয়ালি হোক, তদন্ত করে যত জনের লাশ পাওয়া যাবে আমরা সেটি নিশ্চিত করে জানাবো।

‘নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী রয়েছেন, আহত হয়েছেন অনেকে। তাদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করবো, হাসপাতালে এসে ভিড় করবেন না। এতে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে। হতাহতের ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ