শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

থাইল্যান্ডের দ্বীপ থেকে ৫৯ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়া সীমান্তের কাছে একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ। খবর ব্যাংকক পোস্টের।

রোববার দেশটির সহকারী পুলিশপ্রধান সুরাচাতে হাকপার্ন এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে ৫৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী এবং পাঁচটি শিশু রয়েছে।

হাকপার্ন বলেন, ‘নৌকাচালক তাদের বলেছিল যে, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েক দিন আগে দ্বীপটিতে তাদের রেখে চলে যাওয়া হয়।’

মানবপাচারকারীরা রোহিঙ্গাদেরকে যে দ্বীপটিতে রেখে গেছে, সেটি পর্যটনস্থল হলেও জনবহুল নয়।

থাইল্যান্ড শরণার্থীদেরকে মানবিক সহায়তা দিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে বলে জানিয়েছে হাকপার্ন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ