মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

'মানবতার কল্যাণের জন্য ঐশী জ্ঞানের চর্চা ব্যাপক করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক: বেফাকের সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী বলেছেন, ইলমে ওহী তথা ঐশী জ্ঞানের বাহক মানুষ ছাড়া আর কোন বস্তু নয়। মানবতার কল্যাণের জন্যই মহান আল্লাহ মানব জাতিকে ঐশী জ্ঞানের শিক্ষা দিয়েছেন। মানবতার প্রকৃত কল্যাণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা এই ঐশী জ্ঞানেই রয়েছে। তাই এই জ্ঞানের চর্চা ব্যাপক করতে হবে। মানব সমাজে ঐশী জ্ঞানের চর্চা ও গবেষণা যত বেশী হবে, মানব সভ্যতার উন্নয়ন ও প্রকৃত বিকাশ তত ত্বরান্বিত হবে।

আজ সোমবার দুপুরে নগরীর শাহপরান থানা সংলগ্ন মসজিদে আবু বকর রা. এ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের দাওরায়ে হাদীসের আনুষ্ঠানিক পাঠদান উদ্বোধন উপলক্ষে এক মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামিয়ার পরিচালক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন, জামেয়া নূরিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপ্যাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোহাম্মদ মুনতাসির আলী, বেফাকুল মাদারিসের সহ সভাপতি গহরপুর জামেয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সদরুজ্জামান খান, দরগাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আবদুস সবুর, দারুল আমান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মাওলানা নেহাল আহমদ, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, মাওলানা দিলওয়ার হোসাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ