শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় চাকরি পাবেন নিহতদের সন্তানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণসহ তাদের ছেলেদের চাকরি ও যারা আহত হয়েছে তাদের আমৃত্যু ক্ষতিপূরণসহ চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুন) বিকেলে স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান চিটাগাং ডেনিমস মিল্ক লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মেজর অব. সামসুল হায়দার সিদ্দিকী এ ঘোষণা দেন। আগুন লাগার ১৭ ঘণ্টা পর তিনি ঘটনাস্থলে যান। বিএম কনটেইনার স্মার্ট গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান।

সামসুল হায়দার সিদ্দিকী বলেন, আমি মিডিয়াতে খবর দেখে ঢাকা থেকে এইমাত্র এসেছি। এসেই যারা মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের তালিকা করতে নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, আমি এসেই তদন্ত কমিটি গঠন করতে বলেছি। যারা মারা গেছে তাদের আর্থিক সহায়তাসহ তাদের ছেলেদের চাকরি দেওয়া হবে। আর যারা আহত হয়েছে তাদেরকে আমৃত্যু ক্ষতিপূরণসহ চাকরি দেওয়া হবে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করছেন। এখনো বিভিন্ন কনটেইনারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ