শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের পূর্বাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ৩৪৮ যাত্রী নিয়ে তাবাস থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকা মাশহাদ ও ইয়াজদ শহরের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে।

জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, একটি খননকারী যন্ত্রের সাথে সংঘর্ষ হলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।
তারা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থাই এখনও সঙ্কটজনক।

তাবাসের গভর্নর আলি আকবার রাহিমি জানিয়েছেন, সাতটা বগির মধ্যে ট্রেনটির চারটি বগিই লাইনচ্যুত হয়েছে। ১০ অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার নিয়ে দুর্ঘটনা স্থানে উদ্ধার অভিযান শুরু করে ইরানের জরুরি সেবাদাতারা। সূত্র: বিবিসি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ