বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের ভূমিকায় ক্ষুব্ধ ৫৭ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৫৭টি দেশ বিজেপির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে নিজেদের মানসিকতা এতটাই তীব্র করেছে যে দেশগুলিতে ভারতীয় পণ্যের বিপনন বন্ধ হয়ে গেছে। এমনকি কোনও কোনও দেশে ভারতীয়রা চাকরিও হারাচ্ছেন। মহানবী (সাঃ) সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির জাতীয় মুখপাত্রকে দল ইতিমধ্যে সাসপেন্ড করেছে।

ভারত সরকার বিষয়টি নিয়ে চুপচাপ থাকলেও অর্গানইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এই বিষয়ে যে বক্তব্য রেখেছে তার প্রতিবাদ জানিয়েছে। কোঅপারেশন ও পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, যারা নিজেরা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় তাদের কথার কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় বলেছেন, তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমান মান্যতা দেয়। সব ধর্মই তাদের কাছে সমান। নুপুর শর্মা একজন উচ্চশিক্ষিতা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি কেন ইসলাম সম্পর্কে অবমাননাকর উক্তি করলেন! নুপুর জানাচ্ছেন, ওই অনুষ্ঠানের প্যানেলে বারবার মহাদেব শিব সম্পর্কে কটূক্তি শুনে তিনি মাথা ঠিক রাখতে পারেননি।

দেশগুলোর মধ্যে রয়েছে কাতার, কুয়েত, পাকিস্তান, বাহারাইন, সৌদিআরব, ইরান, সংযুক্ত আরব-আমিরাত, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুরস্ক, মিশর, আলজেরিয়া, বাংলাদেশ, আজারবাইজান, মালয়শিয়া, মরোক্কো, আফগানিস্তান, ইরাক, তিউনেশিয়া, লিবিয়া, সিরিয়া, ওমান, সুদান, ইয়েমেন সহ ও আই সি ভুক্ত অন্য দেশগুলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ