শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রথম বারের মতো ইতালিতে ৭০ জন হাফেজকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭০ জন হাফেজে কুরআনকে বিশেষ সংবর্ধনা দিল ইতালি। ‘ইতালিয়ান অথরিটি ফর দ্য হলি কুরআনে’র উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়।

মে মাসের শেষ দিকে আলুকা নেটওয়ার্ক জানায়, সংস্থাটি প্রথম বারের মতো হাফেজদের এরকম সম্মাননা দিল। এবারের সংবর্ধনার প্রতিপাদ্য বিষয় ছিল-‘শ্রেষ্ঠ মানুষ-শ্রেষ্ঠ দাঈ’।

‘ইতালিয়ান অথরিটি ফর দ্য হলি কুরআন’ শিশু-কিশোরদের কুরআন হিফজের জন্য ছয়টি ক্যাটাগরি ভাগ করে; তা হলো-৫, ১০, ১৫, ২০, ২৫ ও ৩০ পারা মুখস্থ করার বিশেষ কোর্স। ওই কোর্স থেকেই ৭০ জন হাফেজে কুরআন উঠে এসেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসরের বিখ্যাত কারী শায়খ ড. আহমাদ ঈসা আল মিসরাবি।

উপস্থিত অতিথিরা ইতালির মতো দেশে এরূপ কুরআনের আসরে উপস্থিত হতে পেরে নিজেদের সৌভাগ্যবান ভাবেন বলে তারা জানান। অতিথিরা হাফেজ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন এবং কুরআনকে তাদের জীবনের সাথে আকড়ে ধরার পরামর্শ প্রদান করেন।

সূত্র : আলুকা নেটওয়ার্ক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ