শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

কাতার বিশ্বকাপে ভারতীয়দের ভিসা বাতিল, কলকাতায় সড়ক অবরোধ, নুপুরের গ্রেপ্তার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ১১ ঘণ্টা পর হাওড়ার অঙ্কুরহাটিতে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে করা পথ অবরোধ উঠলো। এর ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধ তোলার দাবি করে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে দফায় দফায় অনুরোধ জানান।সেই আলোচনার পর রাত সাড়ে নটা নাগাদ অবরোধ ওঠে।

এরই মাঝে নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমকে আক্রমণ ও অবরোধের নিন্দা করেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, বাংলায় হিন্দু - মুসলিমের মধ্যে কোনও সংঘাত নেই। এখানে কেন এই আন্দোলন?

এদিকে কাতার সরকার জানিয়ে দিয়েছে, নূপুর শর্মার হযরত মুহাম্মদ (সাঃ)কে আক্রমণ করার প্রেক্ষিতে কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা বাতিল করা হচ্ছে। কোনও ভারতীয় দর্শককে কাতারে ঢুকতে দেয়া হবে না।

অপরদিকে দিল্লি পুলিশ নূপুর শর্মা, নবীন জিন্দাল এর পাশাপাশি এফআই আর দায়ের করেছে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির নামেও। হেডস্পিচ ছড়ানোর দায়েই এই এফআই আর বলে জানা গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ