শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তার সাথে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান।

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগেই তার বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও খালেদা জিয়ার সাথে হাসপাতালে যান।

পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হৃদ্‌যন্ত্রের সমস্যা দেখা দেয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ