শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

চীনে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এশিয়ার পরাশক্তি চীনে ভারী বর্ষণের তাণ্ডবে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এতে দুই হাজার সাতশর অধিক বাড়িঘর ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবরই জানিয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান বলেন, এবারের ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে প্রায় দুই লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুন) প্রদেশটির সরকার বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে। এমনকি প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টাও চলছে।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার দাবি, প্রবল বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব ব্যাপক এলাকায় প্রভাব ফেলেছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে। চলমান বৃষ্টিপাতে এক কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত সংখ্যক তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।

উল্লেখ্য, আর্দ্র গ্রীষ্মে মধ্য ও দক্ষিণ চীনে প্রায়ই ভারী বৃষ্টি হয়। এতে ওই সব এলাকায় প্রায়ই বন্যা দেখা দেয়। চীন এক দশকের মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে তিনশ জনেরও অধিক মানুষের মৃত্যু হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ