মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে ফারুক হোসেন (৪৬) নামে এক মুদি দোকানি মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ফারুক ওই ইউনিয়নের দামদিপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ফারুক নিজের দোকানের পার্শবর্তী ফিরোজ হোসেনের (৩৫) লন্ড্রি ও ইলেকট্রিক দোকানে নিজ মোবাইল ফোনের চার্জ দিতে যান।

এসময় ফিরোজ ফারুককে নিষেধ করেন। কিন্ত ফারুক কথা না শুনে চার্জ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফিরোজ ফারুককে রক্ষা করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু প্রাণে বেঁচে যান। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ