শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ইসরা*য়েলকে ঠেকাতে সব অপশন টেবিলে: হিজ*বুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের সমুদ্রসীমা থেকে গ্যাস সম্পদ লুট করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যদি কোন ধরনের অপচেষ্টা চালায় তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কোনভাবেই চুপ থাকবে না।

লেবাননের পানি সীমা থেকে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গ্যাস সম্পদ আহরণের জন্য কারিশ গ্যাসক্ষেত্রে গ্রিসের একটি জাহাজ পৌঁছানোর পর সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তিনি বলেন, লেবাননের সম্পদ লুটপাট হওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা চুপ থাকতে পারে না। প্রতিরোধ যোদ্ধাদের আবশ্যিক দায়িত্ব হচ্ছে লেবাননের ভূখণ্ড রক্ষা করা, পানিসীমা, তেল, গ্যাস এবং মর্যাদা রক্ষা করা। এজন্য ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার ক্ষেত্রে হিজবুল্লাহর সামনে সব অপশন খোলা।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন এবং প্রস্তাব মানে না। ফলে তার সাথে আইনের ভাষায় কথা বলে লাভ নেই, তার জন্য প্রয়োজন প্রতিরোধ যুদ্ধ।

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ২০০০ সাল এবং ২০০৬ সালে দুইবার যুদ্ধ শুরু করেছে কিন্তু দুইবারই হিজবুল্লাহ যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ