শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ভাইরাল হতে ছাগলকে ‘বিয়ে’ করলেন ইন্দোনেশিয়ান টিকটকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরের নাম সাইফুল আরিফ। ‘কনের’ নাম শ্রী রাহায়ু বিন বেজো। দুজনেই ইন্দোনেশিয়ার ক্লামপক গ্রামের বাসিন্দা। তবে, সাইফুল ৪৪ বছরের এক যুবক। রাহায়ু একটি ছাগল।

গাছের সঙ্গে বিয়ের কথা অনেকেই শুনেছেন। কিন্তু তাই বলে ছাগলের সঙ্গে বিয়ে! ইন্দোনেশিয়ার ওই গ্রামে এমনটাই ঘটেছে। রীতিমতো ঘটা করে এক ছাগলকে বিয়ে করেছেন সাইফুল। সেই বিয়ের ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বরের সাজে সেজেছেন সাইফুল। শালে মোড়া হয়েছে বাহায়ুকে। স্থানীয় রীতি মেনে হচ্ছে বিয়ে।

তবে, বিয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই চারদিকে ওঠে নিন্দার ঝড়। অনেকে প্রেমে পড়ে বিয়ে করেন। কেউ করেন সন্তানের আশায়। কিন্তু সাইফুলের এ বিয়ের কারণ কী? তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষে নিজের বিয়ের কারণ খুলে বলেন সাইফুল। ভাইরাল হতে চান যুবক। সেটিই এ বিয়ের একমাত্র উদ্দেশ্য বলে দাবি তার।

সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম এক প্রতিবেদনে জানায়, সাইফুল আরিফ একজন ইউটিউবার (YouTuber) এবং টিকটকের (TikTok) কন্টেন্ট ক্রিয়েটর। চলতি মাসের ৫ তারিখ ছাগলটিকে বিয়ে করেছেন সাইফুল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ