শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিশ্বনবীর অবমাননা : নূপুর শর্মাকে তলব করল মুম্বাই পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে  অবমাননার জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ। আগামী ২৫ জুন স্থানীয় সময় বেলা ১১টায় তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অবমাননার বিষয়ে ওইদিন তার বক্তব্য রেকর্ড করা হবে।

যে টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে।

দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে কটূক্তি করে করে নূপুর শর্মা। অবনানার পর ভারত ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। ইরান, কাতারসহ একাধিক দেশ এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে। নূপুরকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তবে এখনো নূপুর-বিতর্কে মুখ খোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ