শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হচ্ছে বাংলা ভাষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের ওপর ভারতের উপস্থাপিত ওই প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। এসব ভাষা ছাড়াও পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যাবে।

জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা রয়েছে ছয়টি। এসব ভাষা হলো— ইংরেজি, রুশ, স্প্যানিশ, ম্যান্ডারিন, আরবি এবং ফরাসি। হিন্দি, বাংলা এবং উর্দুকে সেই তালিকায় সংযোজন জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ভাষার ব্যবহারকে সহায়ক ও প্রাতিষ্ঠানিক করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

বহুভাষা প্রচলনের এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষেদের অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে অ্যান্ডোরা এবং কলম্বিয়া।

সংস্থাটির কার্যক্রমে বহু ভাষার প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন টি এস তিরুমূর্তি।

তিনি বলেছেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে হিন্দি, বাংলা এবং উর্দু ভাষাকে প্রথমবার উল্লেখ করায় স্বাগত জানায় ভারত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ