সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ

দেশে প্রযুক্তি কেন্দ্রিক অপরাধ বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রযুক্তিভিত্তিক অপরাধ দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনে হয়রানি, মানহানি, মিথ্যা পরিচয়ে টাকা চেয়ে প্রতারণার অভিযোগ বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধীদের শাস্তির আওতায় আনতে ওইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের চুক্তি না থাকাটা বড় অন্তরায় বলছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

বেশ কিছুদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং সচিবের পিএস পরিচয়ে চাকুরি দেওয়ার প্রলোভনসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকিয়ে আসছিলো রেজোয়ানুল হক। ঢাকা , মাগুরা ও রংপুরের বিভিন্ন থানায় চারটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে। আটক হয়েছে দুবার। মিথ্যা পরিচয়ে কৌশলে ফাঁদে ফেলে টাকার জন্য ভুক্তভোগীদের চাপ দিতো।

গত ৫ই জুন শিক্ষা সচিব ও তার পিএস’ এর নামে প্রতারণার অভিযোগে রেজোয়ানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কারিগরি শিক্ষা সচিবের নামেও ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রতারণা করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের দেয়া তথ্য মতে, ২০২১ সালে অনলাইন হ্যারাসমেন্ট ও মানহানিকর মিথ্যা প্রচারের শিকার হয়েছেন ৩৭জন। এ বছরের প্রথম চার মাসেই এর শিকার ১৪ জন। গত বছর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিংয়ের শিকার ১৭ জন , এ বছর এপ্রিল পর্যন্ত ৬ জন। এবছর প্রথম চারমাসে পর্ণোগ্রাফি ধারণ ও প্রচারের শিকার ১৫জন।

দেশ-বিদেশে বসে ফেসবুক, ইউটিউবে মানিহানিকর ভিডিও ছেড়ে মানুষকে অসম্মানিত ও বিভ্রান্ত করা, ফোন নম্বর ফেসবুক আইডি হ্যাক ও ক্লোন করে প্রতারণা করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এর প্রতিকারে ফেসবুক, গুগল , ইউটিউবের সাথে চুক্তি করাটা জরুরি বলছেন গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ তারেক বিন রশিদ। স্মার্ট ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক হতে বলেছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ