শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

পাবজিতে হারায় বন্ধুদের মশকরা, কিশোরের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্ধুদের কটাক্ষ আর মশকরার শিকার হয়ে আত্মহত্যা করেছে ভারতের তামিলনাড়ুর এক স্কুল পড়ুয়া। জানা গেছে, অনলাইন ব্যাটল রয়েল গেম পাবজিতে হারার জেরে ওই শিক্ষার্থীকে অপমান করে তার বন্ধুরা। কিন্তু এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারেনি ১৬ বছরের ওই শিক্ষার্থী। এরপরই সে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটির তদন্তে নেমে তাই পাবজির দিকেই আঙ্গুল তুলছে সেখানকার পুলিশ। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানানো হয়, ঘটনাস্থল তামিলনাড়ুর মছলিপত্তনম। যদিও আত্মহত্যা করা ওই ছেলের নাম প্রকাশ করা হয়নি রিপোর্টে। জানা গেছে, স্থানীয় কংগ্রেস নেতার ছেলে ওই কিশোর। বহুদি ধরেই সে পাবজি খেলায় মত্ত ছিল। তার পাবজি খেলার সঙ্গী ছিল বন্ধুরাও।

তবে খেলায় হেরে গেলেই ওই কিশোরকে বারবার অপদস্ত করত বন্ধুরা। শেষে প্রবল অপমানিত হয়ে চরম পদক্ষেপ নেয় ওই ১৬ বছরের কিশোর। আপাতত দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পরই জেলার কংগ্রেস নেতৃত্ব দাবি তুলেছে, পাবজির মতো খেলা নিষিদ্ধ ঘোষণা করা হোক।

ভারতে বরাবরই পাবজির মতো অনলাইন গেমগুলো নিয়ে বিতর্ক চলে আসছে। দেশটির একাংশ যুব সমাজের অধপতনের জন্য এ গেমকে দায়ী করছে। ২০১৯ সালে একবার পাবজিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল। তবে পরে তা আবার চালু হয়। বাংলাদেশেও এই গেম নিয়ে বিতর্ক রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ