সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ

ভারতে পাইকারি মুদ্রাস্ফীতির হারে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে জ্বালানি এবং কাঁচামালের উচ্চমূল্যর পাশাপাশি দুর্বল রুপি ভারতে দ্রুত বাড়তে থাকা বার্ষিক পাইকারি মূল্য ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে নিয়ে গেছে। এতে সেন্ট্রাল ব্যাংকের সুদের হার আরও বাড়ানোরও পট প্রস্তুত হয়েছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে অশোধিত তেল এবং পণ্যের দাম বাড়ায় বহু দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। ফলে সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে।

মে মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছে ১৫.৮৮ শতাংশে দাঁড়িয়েছে পাইকারি মুদ্রাস্ফীতি, এপ্রিল মাসে যা ছিল ১৫.০৮ শতাংশ। টানা ১৪ মাস ধরে মুদ্রাস্ফীতি ২ ডিজিটের অঙ্কেই অবস্থান করছে। ১৯৯১ সালের পর থেকে ভারতে এটিই সর্বোচ্চ পাইকারি মুদ্রাস্ফীতি।

বিশ্লেষকদের রয়টার্স জরিপে মুদ্রাস্ফীতি ১৫.১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যসামগ্রী, রাসায়নিক পদার্থের দাম বাড়াতেই পাইকারি মুদ্রাস্ফীতি সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

সোমবার ভারতের কেন্দ্র সরকার জানিয়েছে, দেশের খুচরা মুদ্রাস্ফীতির হার মে মাসে পৌঁছেছে ৭.০৪ শতাংশে। এপ্রিলে তা ছিল ৬.৯৫ শতাশ। মার্চ মাসে ৬.০৭ শতাংশ। ফলে কাঁচা বাজারের অগ্নিমূল্য আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান-ইউক্রেইন যুদ্ধ। মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হচ্ছে, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ