শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

দেশে ফিরছেন পাকিস্তানের প্রাক্তন শাসক পারভেজ মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের কর্মকর্তারা দেশটির অসুস্থ প্রাক্তন সামরিক নেতা পারভেজ মোশাররফকে স্ব-আরোপিত নির্বাসন থেকে দেশে ফিরতে দেয়ার ব্যবস্থা করছেন। সোমবার পাকিস্তানের উচ্চ পদস্থ সরকারি সূত্র এ সংবাদ জানায়।

সূত্রটি জানায়, একটি এয়ার অ্যাম্বুলেন্স মোশাররফকে তার পরিবার এবং ডাক্তারদের সম্মতিতে দুবাইয়ের একটি হাসপাতাল থেকে ফিরিয়ে আনবে। ৭৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত চার তারকার সম্মানে ভূষিত জেনারেলের পাকিস্তানে আগমনের সঠিক তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

দেশটির শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান তাদের প্রাক্তন প্রধানের প্রত্যাবাসনের সুবিধার্থে এ সিদ্ধান্তকে “পুরোপুরি সমর্থন জানিয়েছে” বলে সূত্রটি জানিয়েছে।

শনিবার মোশাররফের একজন সোচ্চার সমালোচক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, জেনারেলকে তার অসুস্থ স্বাস্থ্যের কারণে দেশে ফিরে আসার ক্ষেত্রে “কোনো বাধার” সম্মুখীন হওয়া উচিত নয়।

মোশাররফকে চিকিৎসার জন্য জামিনে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার পর, ২০১৬ সাল থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন । সে সময় পাকিস্তানের একটি আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিচার চলছিল।

জেনারেল তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ১৯৯৯ সালে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

২০০১ সালের শেষের দিকে মোশাররফ যখন ১/১১ এ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধের সাথে নিজেকে যুক্ত করেন তখন তিনি তার সামরিক বাহিনীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় আন্তর্জাতিক বৈধতা অর্জন করেন। সূত্র: ভয়েস অফ আমেরিকা

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ